সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা রোববার

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল রোববার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। পরের দিন হবে বাছাই। একাধিক প্রার্থী না থাকলে আগামী সোমবারই জানা যাবে কে হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি।

৩৫ বছরের বেশি বয়সী এবং এমপি নির্বাচিত হওয়ার যোগ্যতাসম্পন্ন যে কেউ রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারবেন। তবে লাগবে একজন এমপির প্রস্তাব এবং অপর একজন সংসদ সদস্যের সমর্থন। একাধিক প্রার্থী থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি এমপিদের ভোটে নির্বাচিত হবেন পরবর্তী রাষ্ট্রপতি।

আওয়ামী লীগে সংখ্যাগরিষ্ঠ রয়েছে সংসদে। বিরোধী দল জাতীয় পার্টি ও অন্য দলগুলো রাষ্ট্রপতি পদে প্রার্থী দেবে না। ফলে আওয়ামী লীগের প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া নিশ্চিত। দলটি এখনও জানায়নি কে হতে যাচ্ছেন দলটির রাষ্ট্রপতি প্রার্থী। প্রার্থী চূড়ান্ত করতে গত বুধবার আওয়ামী লীগের সংসদীয় দল দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একক দায়িত্ব দিয়েছে। আজ শনিবার না হলেও আগামীকাল প্রার্থীর নাম ঘোষণা করবে আওয়ামী লীগ।

বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী