,

ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি-এমবাপে-বেনজেমা

news-image

স্পোর্টস ডেস্ক : একজন দলকে বিশ্বকাপ জিতিয়েছেন, আরেকজন দুরন্ত পারফরম্যান্সের পরও একটুর জন্য পারেননি। লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপে-দুজনই জায়গা পেলেন ফিফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায়।

তাদের সঙ্গে আছেন বর্তমান ব্যালন ডি’অরজয়ী করিম বেনজেমা। বিশ্বকাপে চোটের জন্য খেলতে না পারলেও গত বছর ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন তিনি। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ আর লা লিগা।

২০২১ সালে ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়কালের পারফরম্যান্স বিবেচনায় প্রথমে ১৪ জন খেলোয়াড় মনোনীত করেছিলেন বিশেষজ্ঞরা।

তার মধ্য থেকে পুরুষ ফুটবল জাতীয় দলের কোচ ও অধিনায়ক, সাংবাদিক এবং ফিফার ওয়েবসাইটে দেওয়া ফুটবলপ্রেমীদের ভোটে তিন ফাইনালিস্টের নাম শুক্রবার ঘোষণা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

আগামী ২৭ ফেব্রুয়ারি প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। কার হাতে উঠবে ঝকঝকে ট্রফিটা, সেটাই এখন দেখার।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড