সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার দুর্গত মানুষের জন্যও ত্রাণ পাঠাচ্ছে সরকার। এ জন্য ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, ভূমিকম্প-পরবর্তী সাহায্য হিসেবে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০-জে পরিবহন বিমানযোগে সিরিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ এই ফ্লাইট পরিচালনা করা হবে।

ত্রাণ সহায়তার মধ্যে থাকবে বড় তাঁবু, ছোট তাঁবু, কম্বল, সোয়েটার, শুকনো খাবার ও ওষুধ। এই মিশনের নেতৃত্ব দেবেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ।

বিমানটি বাংলাদেশ থেকে ১০ ফেব্রুয়ারি রাতে সিরিয়ার উদ্দেশে যাত্রা করবে এবং সিরিয়ায় ত্রাণসামগ্রী পৌঁছানোর পর পুনরায় বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবে।

এর আগে তুরস্কে ৪৬ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে বাংলাদেশ সরকার। সেখানে আছেন সেনাবাহিনী থেকে ২৪ সদস্যের একটি উদ্ধারকারী দল, ১০ জনের একটি মেডিক্যাল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ সদস্য।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী