,

জোর করে কোর্টে নেওয়া হয় : সালমা হায়েক

news-image

বিনোদন ডেস্ক : হলিউডের তারকা অভিনেত্রী সালমা হায়েক ব্যক্তিগত জীবনে ফ্রান্সের ব্যবসায়ী ফ্রাঁসোয়া হেনরি পিনাল্টকে বিয়ে করেছেন। বিয়ের ১৩ বছর পর বিয়ে নিয়ে আতঙ্কের কথা জানালেন ৫৬ বছর বয়সী সালমা হায়েক।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক নারীবিষয়ক গ্ল্যামার ম্যাগাজিনের ফেব্রুয়ারি সংখ্যার প্রচ্ছেদে মডেল হয়েছেন সালমা হায়েক। তাতে ব্যক্তিগত জীবনের গোপন তথ্য ফাঁস করেন ‘ডেসপেরাডো’খ্যাত এই অভিনেত্রী।

এই অভিনেত্রী বলেন, ‘নিজের বিয়ে সে খবরই জানতেন না। এটি আমার জন্য কঠিন একটি পরিস্থিতি ছিল। মনে হয় না, এ বিষয়টি আমি আগে বলেছি।’

এ অভিনেত্রী বলেন, ‘আমাকে জোর করে তারা কোর্টে নিয়ে গিয়েছিল। আমার বাবা-মা, ভাই দল বেঁধে কাজটি করেছিল। বিয়ে বিষয়টি নিয়েই আমার আতঙ্ক ছিল। কোর্টে বিয়ে করেছিলাম কারণ তারা আমাকে জোর করে সেখানে নিয়ে গিয়েছিল। আমি খুবই নার্ভাস ছিলাম।’

২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি কোর্টে গিয়ে বিয়ে করেন মেক্সিকান বংশদ্ভুত মার্কিন এই অভিনেত্রী। বিয়ের আইনি কাজ সম্পন্ন করার পর সালমা হায়েককে তার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়।

২০০৭ সালের ৯ মার্চ সালমা হায়েক একটি কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের দেড় বছর পর বিয়ে করেন তারা।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির