সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দুকের নলে আওয়ামী লীগ ক্ষমতায় আসে না : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ বন্দুকের নলে ক্ষমতায় আসে না, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসে। দেশের মানুষ এখন উন্নয়ন চায়। তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।

শুক্রবার বিকেলে কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার দরিয়ারপাড় ঈদগাহ কমপ্লেক্সের উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের সবার প্রিয় নেত্রীর স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ করা, তা আজ বাস্তবায়ন হয়েছে। শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প কেবলই শেখ হাসিনা। এখন স্বপ্ন হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এটাও হবে ইনশা আল্লাহ। আমরা এদেশ থেকে জঙ্গিবাদ দমন করেছি। দেশের জ্বালাও-পোড়াও রাজনীতি বন্ধ করেছি। দেশের জনগণ এখন আর জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বিশ্বাস করে না। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে উন্নয়নের বাংলাদেশে এগিয়ে যাব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নানসহ আরও অনেকে। বুড়িচং-ব্রাহ্মণপাড়া দরিয়ারপাড় ঈদগাহ কমপ্লেক্সের সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আবু জাহের, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা ও বুড়িচং ইউএনও সাহিদা আক্তার।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী