মির্জা ফখরুল রাতে সিঙ্গাপুর যাচ্ছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম। বৃহস্পতিবার রাত ১০টার একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানা যায়।

বিএনপির এক সূত্র জানায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকা অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার নিয়মিত চেকআপও করা হয়নি। সবমিলিয়ে নিজের শারীরিক চেকআপ করাতে তিনি সিঙ্গাপুর যাচ্ছেন।

সূত্র আরও জানায়, মির্জা ফখরুল উচ্চ রক্তচাপ, আইবিএস, মেরুদণ্ড, দাঁতের সমস্যা, ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লকসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত। কয়েক বছর ধরে চিকিৎসা নিতেই সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।

এছাড়া কারাগারে থাকা অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার স্ত্রীর একটি অপারেশন হয়। কিন্তু সেটা সফল না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকেও সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার একদিন পর পুলিশের গোয়েন্দা সংস্থা উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে আটক করা হয়। এর পরদিন নাশকতার একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। ৫ জানুয়ারি উচ্চ আদালত তাকে ও মির্জা আব্বাসকে ৬ মাসের জামিন দেন।

এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপত্তি জানালে তা সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ হাইকোর্টের দেয়া আদেশই বহাল রাখে। সবশেষে ৯ জানুয়ারি তিনি কারামুক্ত হন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান