,

ভারী বৃষ্টি ও তুষারপাতে তুরস্কে উদ্ধার তৎপরতা ব্যাহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা করছেন উদ্ধারকারীরা। কিন্তু ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। এ ছাড়া প্রচণ্ড ঠান্ডা তো আছেই।

গতকাল সোমবার স্থানীয় সময়য় ভোরে রিকটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষের প্রাণহানি এবং ১৫ হাজারের বেশি আহত হয়েছেন। আজ মঙ্গলবার এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, উদ্ধারকারীরা অনেক মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করছে। তাই নাটকীয়ভাবে নিহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতাও বাড়ছে। অনেক মানুষ ভূমিকম্প বিধ্বস্ত এলাকার ভবনে ফিরে যেতে ভয় পাচ্ছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার। শক্তিশালী এই ভূম্পিকম্পের প্রভাবে দূরের সাইপ্রাস, লেবানন ও ইসরায়েলেও কম্পন অনুভূত হয়েছে।

উল্লেখ্য, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় গতকাল ভোরে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া—দুই দেশে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৪ হাজার ৩০০ জনের বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। শুধু তুরস্কেই মৃত্যু হয়েছে ২ হাজার ৯০০ জনের। এ ছাড়া সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪০০।

ভূমিকম্পে দুই দেশে কয়েক হাজার ভবন ধসে পড়েছে। এ ঘটনায় তুরস্কে এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ১৫ হাজার মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না