আবারও ‘সাম্বা’ জিতলেন নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : রেকর্ড ষষ্ঠবারের মতো সাম্বা গোল্ড ট্রফি জিতলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গতকাল সোমবার দিবাগত রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায়, একটিতে ট্রফি হাতে দাঁড়িয়ে আছেন। অন্য ছবিতে সেই ট্রফিতে চুমু খাচ্ছেন তিনি। ফুটবল আকৃতির সেই সোনালি ট্রফির গায়ে লেখা ‘সাম্বা গোল্ড ২০২২’।

প্রতিবছর ইউরোপে খেলা ব্রাজিলিয়ান ফুটবলারদের এই পুরস্কার দিয়ে থাকে দেশটির গণমাধ্যম ‘সাম্বাফুট’। ২০০৮ সাল থেকে চালু হওয়া এই পুরস্কারকে অনেকে ‘সাম্বা ডিঅর’ও বলেন।

গত বছর পারফরম্যান্স বিচারে পিএসজি তারকাকে সেরা হিসেবে বেছে নিয়েছেন সংবাদকর্মী, সাবেক ফুটবলার ও সাম্বাফুটের অনলাইন পাঠকরা। মূলত ভোটের মাধ্যমে বিজয়ী ফুটবলারকে বেছে নেওয়া হয়। এ নিয়ে নেইমার মোট ছয়বার এই পুরস্কার জিতলেন। এর মধ্যে এটি তার টানা তৃতীয় ‘সাম্বা গোল্ড’ ট্রফি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছিলেন ৩০ ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সর্বোচ্চ ১২ ফুটবলার জায়গা পেয়েছেন এই তালিকায়। এ ছাড়া লা লিগা থেকে জায়গা পান চার ফুটবলার—ভিনিসিয়ুস, রাফিনিয়া, রদ্রিগো ও এদের মিলিতাও।

২০০৮ সালে প্রথম ‘সাম্বা গোল্ড’ ট্রফি জেতেন সাবেক মিডফিল্ডার ও এসি মিলান কিংবদন্তি কাকা। সব মিলিয়ে মাত্র আটজন ফুটবলার জিততে পেরেছেন এই পুরস্কার। কাকা, লুই ফ্যাবিয়ানো, মাইকন, ফিলিপ কুতিনিও, রবার্তো ফিরমিনো ও আলিসন একবার করে পুরস্কারটি জিতেছেন।

তিনবার জিতেছেন ব্রাজিলের ডিফেন্ডার থিয়েগো সিলভা। সর্বোচ্চ ছয়বার জিতেছেন নেইমার (২০১৪, ২০১৫, ২০১৭, ২০২০, ২০২১ ও ২০২২)।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান