সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার লিগে সম্মান জানানো হলো বাংলাদেশকে

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপ যেন এক সুতোয় বেঁধে দিয়েছে বাংলাদেশ আর আর্জেন্টিনাকে। আগে থেকেই বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী ছিল। তবে এর আগে তাদের আবেগ-উম্মাদনা নিয়ে বিশ্ব মিডিয়ায় এমন মাতামাতি হয়নি, যেমনটি গত বিশ্বকাপে হলো।

বাংলাদেশের মানুষকে বিশ্বকাপের সময় ধন্যবাদ জানিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল দলের টুইটার হ্যান্ডলেও তখন বাংলাদেশকে নিয়ে পোস্ট দেওয়া হয়েছিল।

কদিন আগে বিশ্বকাপ জয় নিয়ে আর্জেন্টিনার ‘ওলে’ পত্রিকাকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেই সাক্ষাৎকারেও এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশ এবং এ দেশের মানুষদের আর্জেন্টিনা ও মেসিকে সমর্থনের প্রসঙ্গটি।

এবার আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগে বাংলাদেশের পতাকা সামনে এনে ধন্যবাদ ও সম্মাননা জানালো হলো। লিগের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে সে ছবি। যেখানে লিখা হয়েছে, ‘ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে