উপহারের গাড়ি আনতে হবিগঞ্জে যাচ্ছেন হিরো আলম

news-image

নিজস্ব প্রতিবেদক : আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে মাইক্রোবাস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হবিগঞ্জের এক শিক্ষক। বগুড়া-৪ আসনের উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন এম মখলিছুর রহমান নামের ওই শিক্ষক। প্রথমে বিষয়টিকে পাত্তা না দিলেও আগামীকাল মঙ্গলবার গাড়িটি আনতে হবিগঞ্জে যাচ্ছেন হিরো আলম।

এম মখলিছুর রহমান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজী আবদুল জব্বার জি এল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক। গত ৩১ জানুয়ারি ফেসবুক লাইভে এসে তিনি হিরো আলমকে নিজের ব্যবহৃত মাইক্রোবাসটি উপহার দেওয়ার ঘোষণা দেন।

ফেসবুক লাইভে মখলিছুর বলেন, ‘হিরো আলম একসময় জিরো ছিলেন। জিরো থেকে তিনি হিরো হয়েছেন। হিরো আলম এখন সোনার টুকরা। দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বগুড়ার মানুষ জানের চাইতে তাকে বেশি ভালোবাসেন। তিনি বগুড়ার মানুষের মন জয় করে নিয়েছেন। নির্বাচনে ফল যেটাই আসুক না কেন, সিলেট বিভাগের পক্ষ থেকে গাড়িটি তাকে উপহার দিতে চাই।’

গাড়ি উপহারেরর বিষয়ে হিরো আলম বলেন, শিক্ষক মখলিছুর রহমান কথার ছলে এটা বলেছেন ভেবে প্রথম দিকে বিষয়টি গুরুত্ব দেননি তিনি। পরে আরেকটি ভিডিওতে এসে ওই শিক্ষক তার সঙ্গে যোগাযোগ না করায় আক্ষেপ প্রকাশ করেন। এ কারণে ভোটের দুই দিন পর গত শুক্রবার তার সঙ্গে যোগাযোগ হয়। গাড়ি উপহার দেওয়ার কথা জানিয়ে বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন। তার নিমন্ত্রণ রক্ষার জন্য মঙ্গলবার তিনি চুনারুঘাট যাচ্ছেন বলেও জানান।

গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হন হিরো আলম। তিনি অভিযোগ করেছেন, ভোটের ফলে কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান