সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ রেস্তোরাঁ ম্যানেজার মারা গেছেন

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গুলিবিদ্ধ ‘সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁ’র ম্যানেজার মো. জামান কাজল (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতে কাজল মারা গেছে বলে খবর পেয়েছি। আমরা হাসপাতালে যাচ্ছি। মরদেহ আনার প্রস্তুতি চলছে।’

নিহত মো. জামান কাজল নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলমের ছেলে। তিনি বন্দরের নবীগঞ্জ এলাকায় বসবাস করতেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের চাষাঢ়ায় আঙ্গুরা প্লাজায় সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁয় প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন এক নারীসহ পাঁচজন। এর মধ্যে কাজলের অবস্থা গুরুতর ছিল।

এদিকে, এ ঘটনায় রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী বাদী হয়ে বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার তালুকদার ও আরিফ তালুকদার মোহনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। মামলায় আসামি বাবা ও ছেলেকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার বিকেলে দুই আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। তবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথির আদালত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী বলেন, ঘটনার দিন সন্ধ্যায় পানির বিল বাবদ ১০ লাখ টাকা চেয়ে আমাদের গালমন্দ করতে থাকেন আজাহার। আমরা এর প্রতিবাদ করি এবং বলি, এ বিষয়ে তার ভাইয়ের সঙ্গে কথা বলবো। কিন্তু তিনি কথা না শুনে দৌড়ে পিস্তল ও শটগান এনে গুলি চালান। আমাদের ম্যানেজার কাজলসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।’

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে যান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। ওই সময় তিনি বলেছিলেন, আমরা প্রাথমিকভাবে একজন আহত হওর বিষয়টি নিশ্চিত হয়েছি। রাগের বশেই এ কাণ্ড ঘটিয়েছেন বলে জানতে পেরেছি। তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদে অধিকতর তথ্য বেরিয়ে আসবে।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী