আন্দোলনের মুখে নোবিপ্রবির রেজিস্ট্রারের পদত্যাগ

news-image

নোবিপ্রবি প্রতিনিধি : কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোহাম্মদ জসিম উদ্দিন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৩০ জানুয়ারি আট দাবিতে উপাচার্যের কাছে কর্মকর্তা-কর্মচারীরা স্মারকলিপি দেন। এর মধ্যে প্রধান দাবি ছিল রেজিস্ট্রার মোহাম্মদ জসিম উদ্দিনকে অব্যাহতি দিয়ে স্বাধীনতার সপক্ষের নতুন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া।

এদিকে, দাবি মেনে না নেওয়ায় ৩১ জানুয়ারি সকাল থেকে অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিসহ গণস্বাক্ষর কর্মসূচি পালন করে আসছেন। টানা তিনদিন কর্মবিরতি পালনের পর গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) উপাচার্য মো. দিদার উল আলম আন্দোলনকারীদের দাবি বাস্তবায়নে কয়েকদিন সময় চান।

অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বলেন, ‘দীর্ঘ বৈঠক শেষে উপাচার্য আমাদের সব দাবি মেনে নিয়েছেন এবং আজই রেজিস্ট্রার মোহাম্মদ জসিম উদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাসও দিয়েছেন।

তিনি আরো বলেন, আমাদের কর্মচারীদের সমিতি ও কর্মকর্তাদের আপগ্রেডেশনসহ বাকি দাবিগুলোর বাস্তবায়ন না হলে ফের আন্দোলন করা ছাড়া কোনো উপায় থাকবে না। বিষয়টি আমরা উপাচার্যকে জানিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, আজ দুপুরে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জসিম উদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। উপাচার্য তা গ্রহণ করে নতুন রেজিস্ট্রার নিয়োগের প্রক্রিয়া শুরু করছেন। কর্মকর্তা কর্মচারীদের বাকি দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান