,

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে ৫৩ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : সিরীয় সংলগ্ন তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আজ সোমবার ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছেই কম্পন ঘটে। এর গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় ৪টা ১৭ মিনিটে গাজিয়ানটেপ শহরের কাছে ১৭ দশমিক ৯ কিলোমিটার (১১ মাইল) গভীরতায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

রাজধানী আঙ্কারাসহ তুরস্কের অন্য শহরেও এই ভূকম্পন অনুভূত হয়। এ ছাড়া সিরিয়াসহ তুরস্কের প্রতিবেশী দেশগুলোতে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে সিরিয়ায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। দেশটিতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর কিছু ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। এসব ভবনে বেশ কিছু মানুষ আটকা পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা না গেলেও শহরের একটি শপিং মল ধসে পড়েছে।

তুরস্কের স্থানীয় কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পে প্রাণহানি বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। খবর: এএফপি ও বিবিসি

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না