সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে যৌনপল্লিতে ঠায়

news-image

নিজস্ব প্রতিবেদক : এক মাস আগে প্রেমিকের সঙ্গে ঘর ছেড়েছিলেন তরুণী। কিছুদিন পর সেই প্রিয় মানুষটি তাকে ছেড়ে চলে যায়। এরপর এক রিকশাচালককে রাতে থাকার জন্য কম টাকার একটি হোটেলে নিয়ে যেতে বলেন। কিন্তু সেই রিকশাচালক তাকে বিক্রি করে দেন যৌনপল্লিতে।

মাসখানেক সেখানে তাকে দেহব্যবসায় বাধ্য করা হয়। অসম্মতি জানালেই তাকে মারধর করা হতো। অতিষ্ঠ হয়ে গতকাল শনিবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে অভিযোগ জানান ওই তরুণী। একজন খদ্দেরের মোবাইল ফোন ব্যবহার করে কল করেন তিনি। সেখানে থেকে তাকে উদ্ধারে আকুতি জানান ওই তরুণী।

ফোন কল পেয়ে জাতীয় জরুরি সেবা সেন্টারের কনস্টেবল মামুনুর রশিদ তাৎক্ষণিকভাবে ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানিয়ে দেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি। জরুরি সেবার সংশ্লিষ্টদের তৎপরতায় ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কোতোয়ালি থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এসআই খায়রুল ১৯ বছর বয়সী ওই তরুণীকে উদ্ধার করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক আবুল খায়ের বলেন, এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ ও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মানবপাচারের মামলা হয়েছে। ভুক্তভোগীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা