বিয়ের ছবি ফাঁস হওয়ায় রেগে গেলেন আফ্রিদি

news-image

স্পোর্টস ডেস্ক : গত বছরের শুরুতে আংটি বদল তথা আকদের পরই গুঞ্জন রটে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির মেডিকেল পড়ুয়া মেয়েকে বিয়ে করছেন দেশটির তরুণ তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

আকদের এক বছর পর শুক্রবার করাচিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শাহিনের সঙ্গে শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মাধ্যমে শাহিন আফ্রিদি-শহীদ আফ্রিদি আনুষ্ঠানিকভাবে হয়ে যান জামাই-শ্বশুর।

শাহিন আফ্রিদির বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি পাকিস্তান জাতীয় দলের বর্তমান ও সাবেক একাধিক তারকা ক্রিকেটার উপস্থিত ছিলেন।

করাচির একটি মসজিদে অনুষ্ঠিত হওয়া শাহিন শাহ আফ্রিদি-আনশা আফ্রিদির বিয়ের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ভাইরাল হওয়ায় বেশ রাগান্বিত হয়েছেন শাহিন শাহ আফ্রিদি।

শাহিন-আনশার বিয়ের ছবি যারা শেয়ার করেছেন, তাদের প্রতি টুইট করে শনিবার শাহিন আফ্রিদি লেখেন- অনেক অনুরোধ করা সত্ত্বেও আমাদের গোপনীয়তায় হস্তক্ষেপ করা হয়েছে, এটা খুবই হতাশাজনক। কোনো অনুমতি ছাড়াই লোকজন আমাদের বিয়ের ছবি শেয়ার করেছেন। সবাইকে অনুরোধ করব, দয়া করে সহযোগিতা করুন আর আমাদের স্মরণীয় দিনটি মাটি করবেন না।

অনুরোধ সত্ত্বেও এখনো ছড়িয়ে রয়েছে শাহিন-আনশার বিয়ের অনুষ্ঠানের নানান মূহূর্তের ছবি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান