,

উলভারহ্যাম্পটনে বিধ্বস্ত লিভারপুল

news-image

স্পোর্টস ডেস্ক : একের পর একে হেরেই যাচ্ছে জার্গেন ক্লপের লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ সাত ম্যাচে চতুর্থবারের মত হারলো গত মৌসুমের রানার আপরা। উলভারহ্যাম্পটনের বিপক্ষে জয়ের আশা নিয়ে নেমেছিল তারা। তবে জয় তো দূরের কথা, উলভারহ্যাম্পটনে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে লিভারপুল।

ম্যাচ শুরুর ৫ মিনিটেই মাতিপের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় লিভারপুল। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উলভসের হয়ে প্রথমবার খেলতে নামা ক্রেগ ডসন। ম্যাচের ৭২ মিনিটে লিভারপুলের কফিনে শেষ পেরেকটা মারেন পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেস।

লিভারপুলের বিপক্ষে লিগে আগের ১১ ম্যাচে হারের পর জয়ের স্বাদ পেল তারা। দারুণ জয়ে ব্যর্থতার বৃত্ত ভাঙার উচ্ছ্বাসে মাতল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।

এই হারে লিগ টেবিলে সেরা চারে থাকার পথটা আরও কঠিন হয়ে গেল লিভারপুলের। ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে জার্গেন ক্লপের দল। তাদের চেয়ে ১০ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে নিউক্যাসল ইউনাইটেড। ২১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে উঠে এসেছে উলভারহ্যাম্পটন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯