,

ডিবির বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগের তদন্ত চায় এইচআরডব্লিউ

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো বাড়তি নজরদারিতে আছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত অভিযোগগুলোর তদন্ত করা এবং দোষীদের বিচারের আওতায় আনা।

গত শুক্রবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে নিউইয়র্কভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি বাংলাদেশ সরকারকে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে ওঠা গুম ও নির্যাতনের অভিযোগ তদন্ত করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গাজীপুরে গত ১৯ জানুয়ারি ব্যবসায়ী মোহাম্মদ রবিউল ইসলামের মৃত্যু, সাতক্ষীরায় গত ২৩ জানুয়ারি সাংবাদিক রঘুনাথ খাঁকে তুলে নিয়ে নির্যাতন এবং ঢাকার হাতিরঝিল থেকে ২৯ জানুয়ারি তুলে নিয়ে আইনজীবী আবু হোসেন রাজনকে এক সপ্তাহ আটকে রাখার ঘটনায় ডিবি পুলিশ যুক্ত ছিল।

সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বিবৃতিতে বলেন, গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে এর আগে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন, গুম ও নির্যাতনের অভিযোগ করেছে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো।

অবশ্য গোয়েন্দা পুলিশ অভিযোগগুলো এরই মধ্যে অস্বীকার করেছে।

হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতির বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, ‘প্রতিটি নিখোঁজের ঘটনা তদন্ত করা হয়। কেউ বললেও করা হয়, না বললেও করা হয়। আইনগতভাবে যা যা করার প্রয়োজন, তা করা হয়। অতীতেও করা হয়েছে, ভবিষ্যতেও করা হবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯