,

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

news-image

নিউজ ডেস্ক : ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে আরও এগিয়ে নিতে সমর্থন দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির ক্যানসাস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর রজার মার্শাল।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে তার কার্যালয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মুহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠকে এ ইচ্ছা প্রকাশ করেন তিনি। শনিবার (৪ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে বাংলাদেশ মিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সিনেটর রজার মার্শাল বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ‘একটি গুরুত্বপূর্ণ অংশীদার’ হিসেবে বর্ণনা করেন এবং আশা প্রকাশ করেন যে, উভয় দেশ সম্ভাব্য সবক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে কাজ করে যাবে। সিনেটর মার্শাল বাংলাদেশের চমৎকার অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করেন।

বিজ্ঞপ্তিতে জানা যায়, সিনেটর মার্শাল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেছেন।

বৈঠকে রাষ্ট্রদূত ইমরান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে আর্থসামাজিক উন্নয়ন হয়েছে সে বিষয়ে সিনেটরকে অবহিত করেন। তিনি বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা, স্বাস্থ্যসেবা খাতে অগ্রগতি, দুর্যোগ ব্যবস্থাপনা, নারীর ক্ষমতায়ন এবং দক্ষ কোভিড-১৯ ব্যবস্থাপনাসহ বেশ কিছু বিষয় তুলে ধরেন।

তারা উভয়েই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারিত করা এবং আগামী দিনে দু’দেশের মধ্যে বিদ্যমান অংশীদারত্বকে আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি