,

দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না: তোফায়েল আহমেদ

news-image

ভোলা প্রতিনিধি : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নতুন করে ১০ দফা দাবিতে রাজপথে নামছে। তাঁরা আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায়। এটি অবাস্তব দাবি, যার কোনো মূল্য নেই। বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। সংবিধান অনুসারে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনেই নির্বাচন হবে। শনিবার ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পাকার মাথায় পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, এ বছরের শেষে নির্বাচন। সবাই মিলে গ্রামে-গঞ্জে আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেষ হাসিনা যদি আবারও প্রধানমন্ত্রী হন, দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না।

দিনভর সদর উপজেলার পরানগঞ্জ, জংশন ও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৃথক পথসভায় বক্তব্য দেন তিনি। নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে দেখা করে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু ও জেলা আওয়ামী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯