,

বরেণ্য সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার

news-image

বিনোদন ডেস্ক : পদ্মভূষণ জয়ী ভারতের বরেণ্য সংগীতশিল্পী বাণী জয়রামের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার চেন্নাইয়ের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে তামিল নাড়ু পুলিশ। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

ভারতীয় সংস্থা এএনআই জানায়, চেন্নাইয়ের নুঙ্গামবাক্কামের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় বাণী জয়রামকে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

গত মাসেই ভারত সরকার পদ্ম ভূষণ সম্মানে ভূষিত করেছিলেন ‘আধুনিক ভারতের মীরা’ হিসাবে পরিচিত এই গায়িকাকে। রাষ্ট্রিয় এই সম্মাননার মাস খানেক পরই চিরবিদায় নিলেন তিনি।

বাণী জয়রামের জন্ম তামিল নাড়ুর ভেলোরের এক তামিল পরিবারে। ১৯৪৫ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন শিল্পী। জন্মসূত্রে তার নাম ছিল কলাইবাণী। ছোট থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। মায়ের অনুপ্রেরণা নিয়েই গুরু রঙ্গ রামানুজ আয়েঙ্গারের কাছে গানের সাধনা শুরু করেন। পরবর্তীতে কাদালুর শ্রীনিবাস আয়েঙ্গার, টি আর বালাসুব্রহ্মণিয়ান এবং আর এস মণির মতো গুরুদের কাছে আনুষ্ঠানিকভাবে কর্ণাটকী সঙ্গীতের প্রশিক্ষণ নেন।

তার গাওয়া জয়া বাচ্চনের লিপে ‘বোল রে পাপিহরা’ গান আজও জনপ্রিয়। হেমা মালিনী অভিনীত গুলজারের ‘মীরা’ ছবির সব গানে কন্ঠ দিয়েছিলেন তিনি। সুর ছিল রবি শঙ্করের। বলিউডের পাশাপাশি দক্ষিণের ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে গান করেছেন জয়রাম। গেয়েছেন বাংলা গানও। বাণী জয়রাম আধুনিক বাংলা গান গেয়েছিলেন । তার কণ্ঠের বাংলা গানটি হচ্ছে ‘আমার রাধা হওয়া আর হল না…’। শেষ বয়সে প্রচারের অন্তরারেই দিন কেটেছে প্রায় ১৯টি ভাষায় গান গাওয়া বাণী জয়রামের।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির