,

আ.লীগ উপকমিটির সদস্য হতে চাইলেন মাহী, কাদেরের আশ্বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহী। তৃণমূলে করেছিলেন গণসংযোগ। শেষ পর্যন্ত মনোনয়ন পাননি ঢালিউডের এই নায়িকা। এবার তিনি দলটির সংস্কৃতি বিষয়ক উপকমিটিতে সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানেই তিনি তাঁর এই আগ্রহ প্রকাশ করেন।

এ ব্যাপারে মাহিয়া মাহী গণমাধ্যমকে বলেন, ‘আমি এবং আমার স্বামী আজ সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যারের সঙ্গে দেখা করতে। নির্বাচনের আপডেট জানাতে গিয়েছিলাম। এ সময় সংগঠনে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছি। সেখানে আরও অনেকে ছিল। তাদের মধ্যে কেউ কেউ বলেছেন—আমি যেহেতু সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। সংস্কৃতি উপকমিটিতে রাখা যায় কিনা…। এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের স্যার বলেছেন—বিষয়টি তারা দেখবেন।’

মাহীর স্বামী রাকিব সরকার বলেন, ‘আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে যুক্ত হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন মাহিয়া মাহী। তাঁকে এলাকার রাজনীতিতে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের সাহেব। এ ছাড়াও মাহীকে কোনও পদে রাখা যায় কিনা, সেটিও আলোচনায় উঠেছে।’

এ বিষয়ে জানতে চাইলে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এমন কিছু জানা নেই বলে গণমাধ্যমকে জানান।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না