,

অভিনেত্রী আঁখির অবস্থা আশঙ্কাজনক

news-image

বিনোদন প্রতিবেদক : রাজধানীর মিরপুরে শুটিংস্পটে অগ্নিদগ্ধ হওয়া টিভি অভিনেত্রী শারমিন আঁখির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আঁখিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। শ্বাসনালীসহ তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ রয়েছে।

আজ শুক্রবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, বৃহস্পতিবার আঁখির কিছুটা শ্বাসকষ্ট হওয়ার কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছে। সেখানেই তার সব চিকিৎসা চলছে। এর পাশাপাশি তার শরীরের জ্বরও ছিল।

এদিকে, আখির স্বামী নির্মাতা রাহাত কবির বলেন, তার স্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার আঁখির জ্বর ও শ্বাসকষ্ট হয়। এখনো আইসিইউতেই আছেন তিনি। শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি বলেও জানান তিনি।

এর আগে ২৮ জানুয়ারি মিরপুরের একটি শুটিং বাড়ির মেকআপ রুমে বিস্ফোরণে গুরুতর আহত হন শারমিন আঁখি। সেদিনই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বিস্ফোরণে আঁখির হাত, পা, চুলসহ শরীরের ৩৫ ভাগ পুড়ে যায়। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে প্লাজমা দিতে হয়েছে।

এক দশকেরও বেশি ধরে অভিনয় করছেন শারমিন আঁখি। শোবিজে আঁখির যাত্রা শুরু হয় ‘অরিন্দম নাট্য সম্প্রদায়ের মধ্য দিয়ে। পরবর্তীতে নাম লেখান টিভি নাটকে। কাজ করেছেন নাটক, সিনেমা, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও এবং টেলিছবিতেও।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির