,

ওসমানীতে বিমান চলাচল স্বাভাবিক

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ উড্ডয়নের সময় চাকা ফেটে গিয়ে রানওয়েতে আটকাপড়ার তিন ঘণ্টা পর বিমান চলাচল শুরু হয়েছে ।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ আটকেপড়া যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়।

এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৩টা ৪২ মিনিটে রানওয়ে থেকে আটকাপড়া উড়োজাহাজটি সরিয়ে নেওয়া হয়েছে। এরপর বিকেল সোয়া ৪টায় বিমানের একটি উড়োজাহাজ আটকেপড়া ১৪৮ যাত্রী নিয়ে সিলেট ছেড়ে গেছে। বর্তমানে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা স্বাভাবিক আছে।

এরআগে দুপুর সোয়া ১টার দিকে বিজি ৬০২ নম্বর ফ্লাইটটি ১৪৮ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগ মুহূর্তে একটি চাকা ফেটে যায়। এরপর থেকে ওসমানী বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯