,

আইএমএফের ‘অভাবনীয়’ শর্তে রাজি হওয়া ছাড়া উপায় নেই, পাকিস্তানি প্রধানমন্ত্রীর স্বীকারোক্তি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সহায়তার শর্তগুলো ‘কল্পনাতীত’। তবে চরম অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে এই মুহূর্তে সেসব কঠিন শর্ত মেনে নেওয়া ছাড়া উপায় নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। খবর এএফপির।

কয়েক মাস ধরে থমকে থাকা ঋণ আলোচনা পুনরুজ্জীবিত করার জন্য গত মঙ্গলবার পাকিস্তানে পৌঁছেছে আইএমএফের একটি প্রতিনিধি দল। ঋণছাড়ের জন্য দেশটিকে কর বৃদ্ধি, বিভিন্ন খাতে সরকারি ভর্তুকি কমানোর মতো বেশ কিছু শর্ত দিয়েছিল আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি। তবে আগামী অক্টোবরে নির্বাচন সামনে রেখে জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কায় এসব শর্তের বিরুদ্ধে অবস্থান নেয় পাকিস্তান সরকার। কিন্তু মারাত্মক অর্থনৈতিক অনটনে সেই অবস্থান হয়তো আর ধরে রাখতে পারছেন না শাহবাজ শরীফ।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) টেলিভিশনে এক ভাষণে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেছেন, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাবো না। শুধু বলবো, আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ অকল্পনীয়। আইএমএফের যেসব শর্তে আমাদের রাজি হতে হবে, তা কল্পনার বাইরে। তবে শর্তগুলো আমাদের মানতেই হবে।

পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা দীর্ঘদিন ধরেই আশঙ্কাজনক। তার সঙ্গে রয়েছে বিদেশি ঋণের কিস্তি সংকট, রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি।

গত বৃহস্পতিবার পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র ৩১০ কোটি ডলারে নেমে গেছে, যা দিয়ে মাত্র ১৮ দিনের আমদানিব্যয় মেটানো সম্ভব।

এর একদিন আগেই দেশটিতে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৪৮ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর খবর পাওয়া যায়। অর্থাৎ, পাকিস্তানের জনগণ এখন সাধারণ খাদ্যপণ্য কিনতেই হিমশিম খাচ্ছে। বেড়েছে পেট্রল-ডিজেলের দামও।

এর মধ্যে ডলারের কালোবাজারি ঠেকাতে পাকিস্তানি রুপির ওপর নিয়ন্ত্রণ শিথিল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। এর ফলে দেশটির মুদ্রার মান রেকর্ড নিচে নেমে যায়।

বিশ্বের পঞ্চম বৃহত্তম জনগোষ্ঠীর দেশটি বর্তমানে জরুরি খাদ্য ও ওষুধ ছাড়া নতুন কোনো ঋণপত্র (এলসি) ইস্যু করছে না। এর ফলে করাচি বন্দরে জমা পড়েছে হাজার হাজার কনটেইনার।

এমন পরিস্থিতিতে দেশ ধীরে ধীরে দেউলিয়া হওয়ার পথে এগোনোয় এবং বন্ধুসুলভ কোনো দেশই তুলনামূলক সহজ শর্তে ঋণ দিতে আগ্রহী না হওয়ায় আইএমএফের কাছেই মাথানত করতে হচ্ছে ইসলামাবাদকে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির