,

হিরো আলমকে মিষ্টি খাওয়ালেন নির্বাচন কর্মকর্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মিষ্টিমুখ করিয়েছেন বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান। বৃহস্পতিবার বিকেলে বগুড়া-৪ ও ৬ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল নিতে জেলা নির্বাচন অফিসে গেলে তাকে আপ্যায়ন করা হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আজ বিকেলে কেন্দ্রভিত্তিক ফলের শিট নিতে আসেন এই স্বতন্ত্র প্রার্থী। অফিসে এসেই জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানের কাছে তাকে আপ্যায়ন করতে বলেন। এরপরই তার জন্য আনা হয় মিষ্টি।

সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, হিরো আলম কিছু খেতে চাইলে আশপাশের দোকান থেকে মিষ্টি এনে মিষ্টিমুখ করানো হয়েছে। এ ছাড়া তাকে ইভিএমের ফলাফলের কপি ও কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের স্বাক্ষর করা ফলাফলের কপি সরবরাহ করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার উপনির্বাচনে বগুড়া-৪ আসনে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে বগুড়া-৬ আসনে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপু বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান। এ আসনেও হেরেছেন হিরো আলম।

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি