মার্চে কাতার, সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

news-image

কূটনৈতিক প্রতিবেদক : জাতিসংঘের স্বল্পন্নোত দেশগুলোর পঞ্চম সম্মেলন এলডিসি-৫ এ যোগ দিতে আগামী মার্চে কাতার যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি২০ সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে নয়া দিল্লি সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন আজ বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

দীর্ঘ বিরতির পর আজ পুনরায় নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিং প্রথা চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীনকে সংবাদ ব্রিফিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সেহেলী সাবরীন বলেন, কাতারের দোহায় আগামী ৫-৯ মার্চ এলডিসি-৫ এর সম্মেলন হতে যাচ্ছে। এতে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ ছাড়া আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতের নয়া দিল্লিতে হতে যাওয়া জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর।

স্থগিত হয়ে যাওয়া প্রধানমন্ত্রীর জাপান সফরের অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, জাপানের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। সুনির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান