এ বছরই চালু হবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল এই বছরই চালু করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশের প্রথম পাতাল মেট্রোরেল (এমআরটি লাইন-১) নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকার উড়াল মেট্রো রেলের পর পাতাল মেট্রোরেল, পাতাল মেট্রোরেলের উদ্বোধনের অনুষ্ঠানে কিছু বলতে গিয়ে আমি প্রথমে স্মরণ করছি জাতির পিতাকে। এই জনপদে দুইজন মানুষ কোনোদিন অস্তিত্ব হারাবেন না। একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের স্বাধীনতার জন্য… তিনি আমাদের মাঝে নেই, তার উত্তরাধিকার বেঁচে থাকবেন। তারই পাশাপাশি অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের নেত্রী শেখ হাসিনা মানুষের মধ্যে বেঁচে থাকবেন।

ওবায়দুল কাদের আরও বলেন, মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছে। সারা বাংলাদেশের মানুষ এখন মেতে উঠেছে। লুঙ্গি পরে মেট্রোরেলে উঠতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। সেকি আকর্ষণ! ছয়টি মেট্রোরেল চালু হলে ২০৩০ সালে ঢাকার আশপাশ নতুন সাজে সাজবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান