,

রূপগঞ্জে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ

news-image

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধানমন্ত্রীর সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে পূর্বাচল রাজউকের মাঠ দলীয় নেতাকর্মীতে পূর্ণ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যেই মাঠে নেতাকর্মীরা চলে আসেন।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আগে থেকেই রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকরা প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ডে ব্যানার ফেস্টুন ও পোস্টার লাগিয়ে ব্যাপক প্রচার করেছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ।

প্রধানমন্ত্রীকে বরণ করতে জেলা, উপজেলা প্রশাসনসহ দলীয় নেতাকর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ৩শ ফুট সড়কে তোরণ ও ব্যানারে ছেয়ে গেছে পথঘাট। সকাল থেকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে মাঠে আসছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাতাল মেট্রোরেলের নির্মাণ কাজের উদ্বোধন করবেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্বাচল উপ-শহরের সেক্টর ৪-এ উদ্বোধনী ফলক উন্মোচন করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯