,

পাত্র খুঁজছেন রাইমা সেন

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের জন্য পাত্র খুঁজছেন টলিউড অভিনেত্রী রাইমা সেন। বর হিসেবে কেমন পাত্র চান, জানিয়েছেন সে কথাও। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে কথা প্রসঙ্গে বিয়ের কথা বলেন রাইমা।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, নতুন ওয়েব সিরিজ ‘রক্তকরবী’ নিয়ে আসছেন রাইমা সেন। তবে রবি ঠাকুরের ‘রক্তকরবী’র সঙ্গে এই সিরিজের কোনো মিল নেই। নুতন সিরিজের প্রচারের ফাঁকেই নিজের মনের কথা বলেছেন রাইমা।

নিজের বিয়ের বিষয়ে প্রসঙ্গে রাইমা সেন বললেন, ‘আমি তো চাই বিয়ে করতে। পাত্র খুঁজে দিলেই বিয়ে করব।’

রাইমা মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি, বাবার দিক থেকে আবার রাজ পরিবারের মেয়ে তিনি। কেমন পাত্র চান তিনি, এমন প্রশ্ন করা হলে রাইমা বলেন, ‘ভালো মানুষ চাই। আমার এমন একজন মানুষ চাই যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে। আর ব্যাংকে টাকা থাকা তো জরুরি। ওটা না থাকলে তো চলবে না ‘

এ সুঅভিনেত্রী বলেন, ‘যদিও আমি যে আংটিটা পরে থাকি তা দেখে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড কিন্তু আমি সিঙ্গল, সবাইকে বলতে চাই।’

কাজের বিষয়ে রাইমা বলেন, ‘আমি একটু বেছে কাজ করি, তাই আমায় অনেকে আনপ্রেডিক্টেবল ভাবে। কিন্তু আমি ভালো কাজ করার পক্ষপাতী। তাই তো অনেক দিন পর ‘‘রক্তকরবী’’তে কাজ করলাম। কী দারুণ চিত্রনাট্য। বিক্রমও বেশ ভালো। একটু বন্ধুত্ব গড়ে উঠেছে।’

বলিউডে বেশ কিছু ছবির কাজ করছেন রাইমা। বাংলা সিরিজের পাশাপাশি তার অভিনীত তামিল ছবিও এখন মুক্তির অপেক্ষায় আছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির