সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নায়িকাকে চুমু খেতে খেতে তুমি ঠিক আমায় দেখবে’

news-image

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের অন্ধভক্ত টলিউড অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। তাই তো চার বছর পর প্রিয় তারকার ছবি মুক্তির পর নিজেকে আর আটকে রাখতে পারলেন না তিনি। শাহরুখের ‘পাঠান’ ছবির পোস্টার জড়িয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন উষসী, জানালেন প্রিয় নায়কের প্রতি তার মুগ্ধতার কথা।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে ঊষসী চক্রবর্তী লেখেন, ‘আমি জানি, দুষ্টের দমনের সময় কিংবা নায়িকাকে চুমু খেতে খেতে তুমি ঠিক আমায় দেখবে।’

স্কুল পালিয়ে জয়া সিনেমাহলে শাহরুখের সিনেমা দেখতে যাওয়ার স্মৃতিই উঠে এল তার লেখায়। কী ভাবে তিনি প্রিয় তারকার সিনেমা দেখতে যাওয়ার আগে নিজেকে পরিপাটি করে সাজিয়ে নেন।

ঊষসী লেখেন, ‘তোমার যে কোনো ছবি হলে গিয়ে দেখতে যাওয়ার আগে আমি দারুণ সাজি। গাঢ় করে লিপস্টিক লাগাই, কাজল পরি। নিন্দুকেরা হাসেন! ‘‘আরে আরে এত সাজছিস কেন? ও তোকে দেখতে পাবে না , তুই পাবি!’’ যদিও আমি জানি তুমি ঠিক দেখবে।’

‘পাঠান’ ছবির ব্যাপারে আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘পাঠান দেখে আমি মুগ্ধ। জেমস বন্ডের সিনেমার মতো টুইস্ট রয়েছে। দুর্দান্ত অ্যাকশন। শাহরুখ পারফেক্ট। অভিনয় নিয়ে কিছু বলাই যাবে না। দীপিকাও অসাধারণ।’

এ জাতীয় আরও খবর

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য