সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত পুলিশ সুপার মুকুলের অফিস থেকে ঘরে ফেরা হলো না

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান মুকুল (৫৬) অফিস শেষে বাসায় ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান মুকুলের গাড়িচালক পুলিশ সদস্য জাফর আলী জাগো নিউজকে জানান, মালিবাগ এসবি অফিসে ডিউটি শেষ করে স্যারকে নিয়ে মিরপুর ৬০ ফিট এলাকার বাসায় ফিরছিলাম। গাড়িটি তেজগাঁও লাভ রোডের কাছে পৌঁছালে স্যার অসুস্থ হয়ে পড়েন।

গাড়িচালক জানান, তখন তাকে গাড়িতে করে সমরিতা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী