,

মির্জা ফখরুলও আগুন সন্ত্রাসের হুকুমদাতা: তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পেট্রোল বোমা হামলা ও আগুন সন্ত্রাসের হুকুমদাতা বিএনপি নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, তারা যে ন্যায়নীতির কথা বলেন, ২০১৩-১৪-১৫ সালে যে মানুষের ওপরে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছেন। সেই পেট্রোল বোমা নিক্ষেপের হুকুমদাতা বিএনপি নেতারা।

হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেই হুকুমদাতাদের মধ্যে একজন। এভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যার পর এখনো যে তারা ঘুরে বেড়ায়; এটাই-তো জনগণের কাছে একটা আশ্চর্যজনক বিষয়।

রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘গতকাল (রোববার) একটা অসাধারণ সভা হয়েছে। পুরো রাজশাহী শহরই জনসভাস্থলে পরিণত হয়েছিল। মাদ্রাসা মাঠের বাইরে কমপক্ষে আরও ১০-১২ গুণ মানুষ ছিল। বিএনপিও সেখানে সমাবেশ করেছিল। বিএনপির সমাবেশের চেয়ে কতগুণ বড়, সেটা অনুমান করা কঠিন। আমাদের ধারনার বাইরে সমাবেশটি হয়েছে। পুরো শহরজুড়ে মানুষের মধ্যে উদ্দীপনা, সমাবেশে যাওয়ার জন্য মানুষের যে আগ্রহ আমি দেখেছি শুরু থেকে- সেটি অভাবনীয়।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরও মানুষকে ভোট ও ভাতের অধিকারের জন্য ন্যায়বিচারের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠান জন্য সংগ্রাম ও লড়াই করতে হচ্ছে’ এ বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি সবিনয়ে অনুরোধ করবো আয়নার নিজের চেহারাটা দেখার জন্য। নিজের দলের চেহারারাটও দেখার জন্য। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর দায়মুক্তি অধ্যাদেশকে আইনে রূপান্তর করে কারা বিচার বন্ধ করেছিল? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সেখানে ন্যায় বিচার নয়; বিচারটাই বন্ধ করে দেওয়া হয়েছিল।’

তিনি বলেন, কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। সেই বিচারও বন্ধ করে দেওয়া হয়েছিল। আর ভোটের অধিকার? জিয়াউর রহমানের সময়, সাত্তার সাহেবের সময়, খালেদা জিয়ার সময়, এরশাদ সাহেবের সময় স্লোগান ছিল ১০টি হোন্ডা, ২০টি গুণ্ডা, নির্বাচন ঠাণ্ডা। এখন মানুষ সেই স্লোগান দেয় না। সেই সংস্কৃতি তারাই চালু করেছে।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন বিএনপিই করেছিল। তারা এক মাসের বেশি ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আয়নার নিজের চেহারাটা দেখলেই উনি উত্তরটা পেয়ে যাবেন।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১