সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ হত্যা করাই বিএনপির রাজনীতি : আমু

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আন্দোলন সংগ্রামের নামে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করাই বিএনপির রাজনীতি।

আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের উদ্যোগে আয়োজিত ‘বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বিএনপির সমর্থকরা একাত্তরের পরাজিত শক্তি। আন্দোলন সংগ্রামের নামে মানুষ হত্যা করাই তাদের রাজনীতি। আন্দোলন সংগ্রামের কথা বলে গাড়িতে অগ্নি সংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা করা এদেশের মানুষ ভুলে যায়নি।

তিনি বলেন, আবার যদি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে জনগণকে সংগঠিত করে বিএনপিকে মোকাবিলা করা হবে। নির্বাচনে না আসার জন্য বিএনপির নানা টালবাহানা করার কারণ হচ্ছে তাদের জনসমর্থন নেই।

আওয়ামী লীগের নেতা আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। এর মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যার পর একটানা ২১ বছর আওয়ামী লীগ চরমভাবে নির্যাতিত হয়েছে। ৯৬ সালে ক্ষমতায় আসার পর ২০০১ সাল পর্যন্ত বিএনপির উপর একটা টোকাও দেয়নি আওয়ামী লীগ।

বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খানের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব হামিদুল কিবরিয়া চৌধুুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ মুক্তা, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম, গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী