,

খেরসনে রুশ হামলায় নিহত ৩

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে গতকাল রোববার গোলাবর্ষণ চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। আজ সোমবার সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, হামলায় আহতদের মধ্যে আছে এক নার্স এবং ক্যান্টিনের এক কর্মচারী। তবে তাদের অবস্থা গুরুতর নয়। রোববার সকালের দিক শহরের কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, একটি গুদাম, হাসপাতাল, বাস স্টেশন এবং স্কুলের মাঠও হামলার শিকার হয়েছে। রুশ বাহিনীর গোলাবর্ষণে ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনও লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ আরও বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির