শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা উচ্চ আদালতে যাব: শরীফের আইনজীবী

news-image

আদালত প্রতিবেদক : দুই সন্তানকে নিজের কাছে রাখতে চেয়ে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের মামলা খারিজের রায় দিয়েছেন আদালত। ফলে দুই শিশু জ্যাসমিনা মালিকা ও লাইলা লিনা তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকতে আর কোনো বাধা রইল না।

তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন শরীফের আইনজীবী নুরুল ইসলাম। আজ রোববার রায়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম বলেন, ‘এ রায়ে আমার মক্কেল ন্যায় বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।’

এর আগে রোববার দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান মামলাটি খারিজের আদেশ দেন।

জাপানি চিকিৎসক নাকানো এরিকোর সঙ্গে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের বিয়ে হয় ২০০৮ সালে। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান।

মেয়েদের নিজের কাছে রাখতে করোনা মহামারির মধ্যে গত বছরের জুলাইয়ে বাংলাদেশে আসেন এই জাপানি নারী। তিনি হাইকোর্টে রিট করলে তাদের সমঝোতায় আসতে বলেন বিচারপতিরা। কিন্তু ওই দম্পতি সমঝোতায় না আসায় কয়েক মাস শুনানির পর হাইকোর্ট দুই সন্তানকে বাবার হেফাজতে রাখার সিদ্ধান্ত দেন। পাশাপাশি মা যাতে সন্তানদের সঙ্গে দেখা করতে পারেন, তা নিশ্চিত করতে বাবাকে খরচ দিতে বলা হয়।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন শিশুদের মা নাকানো এরিকো। পরে আপিল বিভাগ এক আদেশে শিশু দুটিকে মায়ের জিম্মায় রাখার নির্দেশ দেন। কিন্তু বাবা তা না মানায় বিচারপতিরা উষ্মা প্রকাশ করেন। পরে আদালত শিশু দুটিকে বাবার হেফাজত থেকে এনে তাদের সঙ্গে কথা বলেন। পরে মায়ের হেফাজতে দেওয়ার আদেশ দেন।

গত ১৫ জানুয়ারি ওই দুই শিশু ও তাদের মায়ের বক্তব্য শোনেন। সেদিন বিচারক ক্যামেরা ট্রায়ালে বাবা ও মা এবং দুই শিশুর বক্তব্য শোনেন। গত ২২ জানুয়ারি মায়ের পক্ষে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী শিশির মনির। আর বাবার পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন আইনজীবী নাসিমা আক্তার। সেদিন মেয়ে জ্যাসমিনাকে আদালতে হাজির করা হয়। এরপর রায়ের দিন ঠিক করা হয়।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ