,

প্রধানমন্ত্রীকে ক্রেস্ট উপহার দিলেন মেয়র লিটন

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহীর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ রোববার বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে তিনি প্রধানমন্ত্রীর হাতে এই ক্রেস্ট তুলে দেন।

এ সময় মেয়র বলেন, ‘শুধু রাজশাহী সিটি কর্পোরেশনকে ২ হাজার ৮০০ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেভাবে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন, সেভাবেই রাজশাহীও এগিয়ে গেছে। অনেকে আমাকে সফল মেয়র বলেন, রাজশাহীকে গ্রিন সিটি বলেন। কিন্তু নেত্রী আপনার কাছ থেকে এই সহযোগিতা না পেলে কখনোই এই রকম উন্নয়ন করতে পারতাম না। এটি আপনার (শেখ হাসিনা) কাজ। আপনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি আরও অনেকদিন আমাদের মধ্যে থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই কামনা করি।’

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমাদের নেত্রী রাজশাহীর এই মাদ্রাসা মাঠে অনেকবার এসেছেন। কখনো সরকারি দলে, আবার কখনো বিরোধী দলে থাকতে এসেছেন, জনসভা করেছেন। আজকের জনসভায় এই মাঠে যে পরিমাণ মানুষ আছে, তার চেয়ে আট-দশ গুণ বেশি মানুষ বাইরেই রয়েছে। জনসভায় মানুষের ঢল নেমেছে।’

মেয়র আরও বলেন, ‘নেত্রী আপনার দেওয়া বিভিন্ন কর্মসূচি নারীদের ক্ষমতায়ন করেছে, ভাগ্যের উন্নয়ন করেছে। নারীরা আপনাকে দেখতে চায়, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছে। প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্প তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করে যাচ্ছে। হতদরিদ্র নারীরা তারা নিজেদের জীবনকে পরিবর্তন করছে।’

বর্তমান বছরটি উন্নয়নের বছর উল্লেখ করে রাসিক মেয়র বলেন, ‘আপনার সঙ্গে পদ্মা সেতু পার হয়েছি, আমরা আপনার সঙ্গে মেট্রোরেলে চড়েছি। অনেক মেগা প্রকল্প শেষ হয়েছে। আগামীতে আপনার পাশে থাকতে চাই। আমরা স্লোগান দেই শেখ হাসিনা আছেন সংসদে, আর আমরা আছি রাজপথে। আপনার কারণে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। যা কয়েক বছর আগেও ছিল না।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯