সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাত ও পায়ের তালুর চামড়া ওঠা বন্ধে যা করবেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীতে অনেকের হাতের চামড়া ওঠে। একই সঙ্গে হাত বেশ খসখসে হয়ে যায়। আবার অনেকের এই চামড়া দাঁত দিয়ে কাটার অভ্যাস রয়েছে। তাদেরও একইভাবে হাত খসখসে হতে দেখা যায়। শীতে এমনিই বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে। এই আর্দ্রতার অভাবে চামড়া শুষ্ক হয়ে যায়। অনেকের আবার হাতের সঙ্গে পায়ের চামড়াও উঠতে দেখা যায়। হঠাৎ করে হাত-পা জুড়ে এভাবে চামড়া উঠতে থাকে তাহলে বাইরের সবার সামনেও অপ্রস্তুত হতে হয়।

শীতকালে মুখের যত্ন নেওয়ার পাশাপাশি হাত-পায়েরও যত্ন নেওয়া জরুরি। হাত-পায়ের চামড়া যাতে না উঠে সে ব্যাপারে কিছু ব্যবস্থা নিতে পারেন। যেমন-

গুঁড়ো দুধ, চিনি আর অলিভ অয়েল: গুঁড়ো দুধ, চিনি আর অলিভ অয়েল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটি হাতের চামড়া ওঠা জায়গাগুলিতে ভাল করে লাগিয়ে ফেলুন। ২০ মিনিট পর হাত ভালো করে ঘষে ঘষে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। এরপর সামান্য নারকেল তেল হাতে লাগান। এভাবে লাগিয়ে রাখলে হাতের ত্বক রম হবে। সপ্তাহে একদিন করে এই মিশ্রণ লাগালেই ভালো ফল পাবেন।

গোসলের আগে অলিভ অয়েল: গোসলের আগে প্রতিদিন হাতে ভালোভাবে অলিভ অয়েল লাগান। এর মধ্যে বিভিন্ন উপকারী ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে। অলিভ অয়েল না থাকলে নারকেল তেল ব্যবহার করতে পারেন। এই তেল গোসলের পর নিয়মিত হাতে মালিশ করুন। এতে কিছুদিনের মধ্যে সমস্যা কমবে।

কাঁচা দুধ ও গরম পানি: অর্ধেক কাপ কাঁচা দুধ ও সম পরিমাণ‌ গরম পানি এক সঙ্গে মিশিয়ে নিন। এবার তুলা দিয়ে ভিজিয়ে ভালো করে হাতের চামড়া ওঠা অংশগুলিতে লাগিয়ে নিন। এতে ত্বক বেশ নরম থাকবে। নিয়মিত এটি করলে কিছুদিনের মধ্যে ভালো ফল পাবেন।

গোলাপ জল, লেবুর রস ও কাঁচা দুধ: গোলাপ জল, লেবুর রস ও কাঁচা দুধ, এই তিনটি উপাদান এক সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার হাতের নির্দিষ্ট অংশে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে যাওয়ার পর হাত ধুয়ে নিন। দিনের মধ্যে দুবার এটি করলে হাত-পায়ের চামড়া ওঠার সমস্যা কমবে।

 

এ জাতীয় আরও খবর

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা