সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ম্যাজিক’ নিয়ে ফিরছেন ডিপজল

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার আগের জৌলুস আর নেই। কিন্তু তাই বলে থেমে নেই জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। শোনা যাচ্ছে, এবার ‘ম্যাজিক’ নামের নতুন একটি সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন অভিনেতা।

সিনেমাটির কথা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নন্দিত চিত্রনাট্যকার ও পরিচালক ছটকু আহমেদ। ম্যাজিক সিনেমার গল্প তিনিই লিখছেন। এর মধ্যে গল্প লেখার কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।

ছটকু আহমেদ বলেন, ‘অনেক দিন পর ডিপজল সাহেব বললেন, ‘ছবি বানাব, ভালো গল্প দিন।’ আমি বললাম, ‘দেব।’ দুই দিন পরেই গল্পের পুরো টাকা নিয়ে এল তার ম্যানেজার। আমার মনে পড়ে গেল অনেক বছর আগে যখন চলচ্চিত্রের খুব খারাপ অবস্থা তখন ঠিক এইভাবে আমি গল্প লিখতে যে টাকা নেই তার চেয়ে বেশি টাকা একবারে দিয়ে বলেছিল, ‘আমাকে একটা গল্প দিন।’ দিয়েছিলাম ‘কোটি টাকার কাবিন।’

তিনি বলেন, ‘এরপর ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছিল। শুরু হয়েছিল ভালো ছবির জোয়ার। লিখলাম ‘চাচ্চু।’ বাম্পার হিট সিনেমা। তারপর থেকে আজ পর্যন্ত ডিপজলের কাছে গল্পের জন্য কেউ গেলে আমার কাছে পাঠিয়ে দিত।’

ছটকু আহমেদ বলেন, ‘ডিপজলের নতুন ছবির গল্প ‘ম্যাজিক’ শুরু করলাম। এখন একটা দারুণ ম্যাজিক চাই, যা আমাদের চলচ্চিত্রকে বদলে দেবে। বদলে দেবে ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে।’ তবে সিনেমাটি কে পরিচালনা করবেন এবং কারা অভিনয় করবেন তা এখনও নিশ্চিত হয়নি।

 

এ জাতীয় আরও খবর

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত