সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২২-৩০ বছরে নারীদের মা হওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : উপযুক্ত বয়সে নারীদের মা হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি নারীদের ২০ থেকে ৩০ বছরের মধ্যে মাতৃত্বের স্বাদ নেওয়ার আহ্বান জানিয়েছে। এই বয়সকেই তিনি নারীদের মা হওয়ার উপযুক্ত বয়স হিসেবে উল্লেখ করেছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার আসামের গুয়াহাটিতে বাল্যবিয়েবিরোধী এক সরকারি অনুষ্ঠানে তিনি এসব পরামর্শ দেন।

বিশ্বশর্মা বলেন, ‘নারীদের মা হওয়ার জন্য খুব একটা অপেক্ষা করা ঠিক নয়। ২২ থেকে ৩০ বছরই হলো সঠিক বয়স। এর পর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ‘ইদানিং দেখা যাচ্ছে নারীরা মা হতে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করে থাকেন। কিন্তু এটা ঠিক নয়। সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে।’

এছাড়া তিনি সতর্ক করেছেন আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাল্যবিয়ের অপরাধে হাজার হাজার পুরুষকে গ্রেপ্তার করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ১৪ বছরের কম বয়সী মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন অপরাধ হিসাবে গণ্য করা হয়। তা সে যতই সামাজিকভাবে বিয়ে হয়ে থাকুক না কেন।

 

এ জাতীয় আরও খবর

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ