,

বালতির পানিতে উপুড় হয়ে পড়েছিল শিশুটি

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর শ্যামপুরে বালতির পানিতে ডুবে আফিফা কামাল রাইকা নামে দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পোস্তগোলা সোবহান ক্লিনিক ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

রাইকার চাচা কবির তালুকদার ও চাচী ডালিয়া আক্তার বলেন, দুপুরে রাইকার মা সোনিয়া আক্তার রান্নাঘরে ব্যস্ত ছিলেন। এ সময় হাঁটতে হাঁটতে সে বাথরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর মা তাকে খুঁজে না পেয়ে বাথরুমে ঢুকে দেখেন বালতির ভেতর উপুড় হয়ে পড়ে আছে রাইকা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মুমূর্ষু অবস্থায় ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

শরীয়তপুর সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের কামাল তালুকদারের দুই সন্তানের মাঝে দ্বিতীয় রাইকা। বর্তমানে তার পরিবার শ্যামপুর অটোবি লিমিটেড কারখানার বিপরীত পাশে হাজী মজিদের ৫ তলা বাড়ির ৪র্থ তলায় ভাড়া থাকে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯