সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাট-হেলমেট ছুড়ে ফেলায় শান্তর শাস্তি

news-image

স্পোর্টস ডেস্ক : নাজমুল হোসেন শান্তকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি। আচরণবিধি ভঙ্গের দায়ে সিলেট স্ট্রাইকার্সের ওপেনারকে একটি ডি মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এবং একইসঙ্গে তাকে তিরস্কারও করা হয়েছে।

শান্ত লেভেল ১-এর বিসিবি কোড অব কন্ডাক্ট ভেঙেছেন। বিসিবির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২ ভঙ্গ করায় তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে। যেখানে বলা আছে, ম্যাচ চলাকালীন সময়ে কোনো ক্রিকেটীয় ব্যবহারকৃত জিনিস অপব্যবহার করা যাবে না।

শান্তকে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি দ্রেবব্রত পাল। তবে আনিত অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।

শনিবার বিপিএলে সিলেট পর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচের ঘটনা এটি। যেখানে চট্টগ্রামের ১৭৪ রান তাড়া করে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় সিলেট। সিলেটের হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন শান্ত। তিনি আসরে সর্বোচ্চ রানের মালিকও হন।

তবে আউট হয়ে নিজেকে ঠিক রাখতে পারেননি শান্ত। ডাউন দ্য উইকেটে এসে স্পিন খেলতে গিয়ে স্টাম্পড হন বাঁ-হাতি এই ব্যাটার। পরে বাউন্ডারি লাইন পেরিয়ে ডাগ আউটে যাওয়ার সময় হাতে থাকা হেলমেট ও ব্যাট মাটিতে ছুড়ে মারেন।

মাঠে থাকা দুই আম্পায়ারের ওই ঘটনা চোখ এড়ায়নি। রেফারির কাছে তারা আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে