,

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় আখলাক হোসেন শোভন (৩০) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল বিজি প্রেস এলাকার বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক পেছন থেকে বাইকটিকে ধাক্কা দেয়। এতে বাইক আরোহী আখলাক হোসেন শোভন গুরুতর আহত হন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাসা মিরপুরে। গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শোভনসহ আরেকজন বাইকে ছিলেন। একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। বাইকচালক একটু আহত হলেও ভালো আছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯