,

রাজনীতি থেকে সরে দাঁড়ালেন পায়েল, যা বললেন

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার অভিনয়ের পাশাপাশি নাম লিখিয়েছিলেন রাজনীতিতেও। যোগ দিয়েছিলেন বিজেপিতে। তবে খুব বেশিদিন কাজ করেননি এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ রাজনীতি থেকে সরে আসেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজনীতিতে পা রাখা এবং সেখান থেকে সরে আসার নানা বিষয়ে কথা বলেন পায়েল। রাজনীতিতে আসার পর তিনি যেভাবে নিয়মিত কাজ করেছেন, রাজনীতিতে আসার আগে এত কাজ করেননি বলে জানান ‘প্রেম আমার’ খ্যাত এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘আমি আগে এত কাজ করিনি, যতটা রাজনীতিতে আসার পর করেছি। অনেকেই মনে করেন, হয়ত রাজনীতি আমার ক্যারিয়ারের অনেক ক্ষতি করেছে। কিন্তু না রাজনীতির জন্য কোনো প্রভাবই পড়েনি আমার অভিনয় জীবনে। তাই কে বা কারা এগুলো বলছেন, আর কেন-ই বা বলছেন সেটা সত্যিই আমার জানা নেই।’

হঠাৎ রাজনীতি থেকে কেন সরে আসলেন? জানতে চাইলে জবাবে পায়েল বলেন, ‘আমি রাজনীতিতে আসার পর কাজ করেছি মাত্র তিন-চার মাস। ওই সময়ের মধ্যে রাজনীতিতে থেকে এতটুকু খুব পরিষ্কার বুঝতে পেরেছি, যে অভিনয়টাই আমার ফার্স্ট প্রায়োরিটি এবং প্যাশন।’

অভিনেত্রী আরও বলেন, ‘রাজনীতিতে অনেক বেশি সময় দিতে হয়। এই জায়গায় দিনের ২৪ ঘণ্টার চেয়েও বেশি সময় আপনার থেকে দাবি করে। কিন্তু সেই সময়টা সত্যিই আমার নেই। তাই বর্তমানে রাজনীতি করতে চাই না আমি। ভবিষ্যতে কী হবে, সেটা তখন দেখা যাবে।’

তবে জীবনে কোনো সিদ্ধান্তই ভুল হতে পারে না বিশ্বাস করেন পায়েল। তিনি বলেন, ‘প্রতিটা পদক্ষেপ মানুষকে কিছু দেয় এবং কিছু না কিছু শেখায়। সে রকমই রাজনীতির ওই স্বল্প সময়টাও আমাকে অনেক কিছু শিখিয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির