শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত ইস্যুতে বিএনপির মাঠে নামা অযৌক্তিক: শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এখন পুরোপুরি মৃত। আর এই মৃত ইস্যু নিয়ে বিএনপির মাঠে নামা একেবারেই অযৌক্তিক।

আজ শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারটাকে বিতর্কিত করেছে বিএনপি নিজেই। যখন বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে নিজেদের আজ্ঞাবহ তত্ত্বাবধায়ক সরকার বিএনপি গঠন করতে গেছে তখনই তত্ত্বাবধায়ক সরকার গঠন ব্যবস্থাই পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালত এবং জনগণ থেকেই প্রত্যাখান হয়েছে। তাই সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অযৌক্তিক। বিএনপি এখন মৃত ইস্যু নিয়ে আন্দোলনে নেমেছে।

এ সময় অন্যদের মধ্যে চাঁদপুর জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ