,

ভারতে একদিনেই তিন বিমান বিধ্বস্ত

news-image

অনলাইন ডেস্ক : ভারতের দুই রাজ্যে কয়েক মিনিটের ব্যবধানে ভেঙে পড়েছে মোট তিনটি বিমান। দুই জায়গাতেই উদ্ধারকাজ চলছে। তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, আজ শনিবার সকালে রাজস্থানে একটি চার্টার্ড বিমান এবং মধ্যপ্রদেশে সুখই-৩০ ও মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভেঙে পড়ে।

জানা গেছে, মধ্যপ্রদেশে দুই দিন ধরে বিমানবাহিনীর মহড়া চলছিল। এ দিন সকালে গোয়ালিয়র এয়ারবেস থেকে সুখই-৩০ ও মিরাজ ২০০০- এই দুটি যুদ্ধবিমান উড়ান শুরু করেছিল। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই মোরেনার কাছে দুটি বিমান ভেঙে পড়ে।

বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিমান দুটির ব্ল্যাকবক্সের খোঁজ করা হচ্ছে। ব্ল্যাক্সবক্সের খোঁজ পাওয়া গেলেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে।

সেনা সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে মহড়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শৈত্যপ্রবাহের কারণে মহড়া শুরু হতে দেরি হয়। বিমানটি সকাল সাড়ে ৯টা নাগাদ প্রথমবার মহড়া দেয়। এরপরে বিমানটি অবতরণ করে। পরে ১১টা ১৫ মিনিটের দিকে ফের উড়ান শুরু করলে মুহূর্তেই বিমানটি ভেঙে পড়ে। সুখই বিমানে দুইজন পাইলট ছিলেন।

ভেঙে পড়া আরেকটি বিমান মিরাজ-২০০০। বিমানটি প্রথমবার উড়ান শুরু করার পরই ভেঙে পড়ে। মিরাজ-২০০০ যুদ্ধবিমানে একজন পাইলট ছিলেন। তারও খোঁজ মিলছে না।

অপরদিকে রাজস্থানের ভরতপুরে ভেঙে পড়ে অপর একটি চার্টার্ড বিমান। ওই বিমানে কতজন যাত্রী ছিলেন, তা এখনো জানা যায়নি। স্থানীয় বাসিন্দারাই প্রথম বিমানটিকে ভেঙে পড়তে দেখেন।

ভরতপুরের জেলাশাসক অলোক রঞ্জন জানিয়েছেন, আগ্রা থেকে উড়ান দিয়েছিল বিমানটি। একটি রেলস্টেশনের কাছে তা ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে আজ রাজস্থান সফরে যাওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এর আগেই এই দুর্ঘটনার খবর পাওয়া গেল। তবে দুর্ঘটনার জন্য প্রধানমন্ত্রীর সফরসূচিতে পরিবর্তন ঘটল কি না, তা এখনো জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না