রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় যেতে ৭ ট্রেন ভাড়া

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে অনুষ্ঠেয় আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে আসতে দলীয় নেতাকর্মীদের জন্য লোকাল রুটে চলাচলকারী সাতটি ট্রেন ভাড়া করেছেন দলের নেতারা। আগামীকাল রোববারের এই সমাবেশে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও রোহনপুর স্টেশন থেকে দুটি এবং জয়পুরহাটের পাঁচবিবি স্টেশন, বগুড়ার সান্তাহার স্টেশন, নাটোর স্টেশন, সিরাজগঞ্জ স্টেশন ও রাজশাহীর আড়ানী স্টেশন থেকে অন্য পাঁচটি ট্রেন চলাচল করবে।

আওয়ামী লীগের আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে সদর দপ্তর ট্রেনগুলো ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অসীম কুমার তালুকদার। তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে ১২ লাখ ৯০ হাজার টাকায় ১০ হাজার ৩০৬ আসনের সাতটি ট্রেন ভাড়া দিয়েছে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, ট্রেনগুলো ভাড়া নেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ নেতাদের অগ্রিম ভাড়া পরিশোধ এবং সাধারণ যাত্রী ওঠা-নামার শর্ত দেওয়া হয়েছে। তবে সাতটি ট্রেনের মধ্যে এখন পর্যন্ত একটি ট্রেনের ভাড়া পরিশোধ করা হয়েছে। বাকিগুলোর ভাড়া আজ শনিবারের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানান তারা।

এদিকে নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে সিরাজগঞ্জ-রাজশাহী রুটে একটি পুরো ট্রেনই ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার জনসভায় যেতে রেল বিভাগে আগাম আবেদন ও ভ্যাট-উৎস করসহ নির্ধারিত ভাড়া দিয়ে সিরাজগঞ্জ-রাজশাহী ও রাজশাহী-সিরাজগঞ্জ রুটে এক দিনের জন্য সিরাজগঞ্জ স্পেশাল ট্রেন ভাড়া করা হয়েছে।

এর আগে ট্রেন ভাড়ার বিষয়টি গত ২৫ জানুয়ারি পশ্চিমাঞ্চল রেল বিভাগের ডেপুটি কমার্শিয়াল ম্যানেজার স্বাক্ষরিত এক পত্রে সংশ্লিষ্ট ওই সাত এলাকার স্টেশন মাস্টারসহ রেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবগত করা হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান