,

বিএনপির পদযাত্রা শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবিতে রাজধানীতে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বাড্ডায় সুবাস্তু মার্কেটের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়।

পদযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদযাত্রায় কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর হাজারো নেতাকর্মী অংশ নিয়েছেন।

রাজধানীতে চার দিনের পদযাত্রার আজ প্রথম দিনের কর্মসূচিটি মালিবাগের আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। ঢাকার মহানগর উত্তর বিএনপি এই পদযাত্রা কর্মসূচির আয়োজন করেছে।

ঢাকার মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে পদযাত্রাপূর্ব সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব আমিনুল হক।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১