শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির দম ফুরিয়ে গেছে: তথ্যমন্ত্রী

news-image

রাজশাহী ব্যুরো : বিএনপির দম ফুরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। তিনি বলেন, গাড়ি পুরনো হয়ে গেলে কয়েকদিন পরপর স্টার্ট দিতে হয়। বিএনপির অবস্থা এখন পুরনো গাড়ির মতো। বিরতি দিয়ে দিয়ে প্রোগ্রাম করে। দম না থাকায় এখন তারা নীরব পদযাত্রার কর্মসূচি দিয়েছে।

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি দেখতে আজ শুক্রবার বিকেলে রাজশাহীতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে পুরো রাজশাহী বদলে গেছে। জনসভায় যোগ দিয়ে তিনি রাজশাহীর ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রাজশাহীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে। কেবল মাদ্রসা মাঠ নয়, আশেপাশের এলাকাও লোকে লোকারণ্য হয়ে যাবে।

তিনি আরও বলেন, এ জনসভা থেকে প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেবেন। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার কর্মসূচিতে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানাবেন বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রীকে কাছে থেকে দেখার জন্য জনগণ অপেক্ষায় আছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সংসদ সদস্য আয়েন উদ্দিন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ