,

আমি কখনো দুর্নীতি করিনি: মির্জা আজম

news-image

নিজস্ব প্রতিবেদক : ৩২ বছরের এমপি জীবনে আমি কখনো দুর্নীতি করিনি। সব সময় সৎ জীবন যাপনের চেষ্টা করেছি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ মেলান্দহ মাদারগঞ্জের সংসদ সদস্য মির্জা আজম।

আজ শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার ঘোষবাগে মাদারগঞ্জ সমিতি ঢাকা’র আয়োজনে মাদারগঞ্জ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আজম বলেন, ‘অনেক এমপির বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ শোনা যায়। ওই এলাকার ভোটাররাই লজ্জিত হয় তাদের কর্মকাণ্ডে। আমি নিঃস্বার্থভাবে দলমতের ঊর্ধ্বে সকলের উপকার ও পাশে থাকার চেষ্টা করেছি।’

সমিতির সভাপতি, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মাহমুদ উন নবী তরফদার লিটনের সঞ্চালনায় বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহরুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান কমল এনডিসি, মাদারগঞ্জ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবুল, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১