,

সম্প্রতি দেশে ঢোকা রোহিঙ্গাদের বের করে দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘সরকারের নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশের সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আর একটি রোহিঙ্গাও প্রবেশ করতে দেওয়া হবে না। সম্প্রতি ওখানে (মিয়ানমারের আরাকানে) ঝামেলা হয়েছিল; কিছু লোক ঢুকে গেছে। আমরা আস্তে আস্তে এগুলো বের করে দেব।’

আজ শুক্রবার দুপুরে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা, আইসিইউ ইউনিট-৩ পরিদর্শন ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্নারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তার আগে হাসপাতালের প্রশাসনিক ব্লকে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ কর্নার উদ্বোধন করেন তিনি।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় শাখার জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘ওসমানী হাসপাতালের দ্বিতীয় শাখা হলে সিলেটবাসীকে আর বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। এতে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, তেমনি মানুষের জীবনও অনেক সুরক্ষিত হবে।’

বৃহত্তর সিলেটের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে ড. মোমেন বলেন, ‘এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩ ইউনিট এ অঞ্চলের মানুষের; বিশেষ করে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে মূল্যবান অবদান রাখবে। অবদান রাখবে এনসিডিসি ইউনিটও।’

এসময় এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ময়নুল হক, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি